Skip to main content

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশনপরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫)

 

পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫)

এক কথায় উত্তর দাও : (মান – 1) দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion

  1. একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও ।

Answer : একটি মিথোজীবী ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম ।

  1. ক্লসট্রিডিয়াম কীরূপ জীব ?

Answer : ক্লসট্রিডিয়াম মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ।

  1. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও ।

Answer : একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল নাইট্রোব্যাকটার ।

  1. একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও ।

Answer : একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল সিউডোমোনাস ।

  1. দেহে নাইট্রোজেনের একটি উপযোগিতা লেখো ।

Answer : দেহে প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন প্রয়োজন ।

  1. একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাসের নাম করো ।

Answer :একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাস নাইট্রাস অক্সাইড (N2O) ।

  1. SPM-এর পুরো নাম লেখো ।

Answer : SPM-এর পুরো নাম Suspended Particulate Matter ।

  1. CFCs-এর পুরো নাম কী ?

Answer : CFCs-এর পুরো নাম ক্লোরোকুওরোকার্বন ।

  1. একটি আগাছানাশকের নাম করো ।

Answer : একটি আগাছানাশক হল 2, 4-D, সিমাজিন ।

  1. কত ভেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায় ?

Answer : দীর্ঘদিন 100 ডেসিবেল শব্দে থাকলে মানুষ বধির হয়ে যায় ।

  1. জলবাহিত একটি রোগের নাম করো ।

Answer : জলবাহিত একটি রোগ হল কলেরা।

  1. একটি গৌণ বায়ুদূষকের নাম করো।

Answer : একটি গৌণ বায়ুদূষক হল ওজোন (O3) ।

  1. একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও ।

Answer : CFC (ক্লোরো ফুরো কার্বন) ।

  1. পরিযান (Migration) কাকে বলে ?

Answer :যখন জীবেরা আদি বাসস্থানের প্রতিকূলতার জন্য অপর কোনো অনুকূল পরিবেশে গমন করে এবং আদি বাসস্থানে অনুকুল পরিবেশ সৃষ্টি হলে পুনরায় ওই বাসস্থানে ফিরে আসে, এখন তাকে পরিযান বলে ।

  1. মৃত্যুহার বা মর্টালিটি কাকে বলে ?

Answer :একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মৃত্যুহার বলে ।

  1. লিংকন সূচক কী ?

Answer :চলমান জীবেদের সংখ্যা গণনার ক্ষেত্রে জীবেদের চিহ্নিতকরণ, মুক্তিপ্রদান ও পুনরায় আবদ্ধকরণের মাধ্যমে সংখ্যা গণনা করাকে লিংকন সূচক বলে ।

  1. এন্ডেমিক প্রজাতি কাকে বলে ?

Answer : যেসব প্রজাতির জীব কোনো সুনির্দিষ্ট স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করে এবং তারা কেবল ওই বিশেষ স্থানেই সীমাবদ্ধ, তাদের এন্ডেমিক প্রজাতি বলে ।

  1. ভারতবর্ষে কতগুলো হটস্পট আছে ?

Answer : ভারতবর্ষে 4 টি হটস্পট আছে ।

  1. জীববৈচিত্র্য বিলুপ্তির একটি কারণ লেখো ।

Answer : জল ও বায়ুদূষণ জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ ।

  1. ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোনটি ?

Answer : ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প নাগার্জুন সাগর(অধুপ্রদেশ) ।

  1. কোথায় সাদা বাঘ পাওয়া যায় ?

Answer : মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ পাওয়া যায় ।

  1. সুন্দরবনের কোন দ্বীপে কুমির পাওয়া যায় ?

Answer : সুন্দরবনের লোথিয়ান দ্বীপে কুমির পাওয়া যায় ।

  1. ক্রায়োসংরক্ষণের তাপমাত্রা কত ?

Answer : ক্রায়োসংরক্ষণের তাপমাত্রা -196°C ।

  1. আরাবারি অরণ্য কোথায় অবস্থিত ?

Answer : আরাবারি অরণ্য পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত ।

  1. ভারতের কোথায় রেন ফরেস্ট দেখা যায় ?

Answer : ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রেনফরেস্ট দেখা যায় । এটি সুন্দাল্যান্ড হটস্পটের অন্তর্গত ।

  1. একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও ।

Answer : একটি গ্রিনহাউস গ্যাস হল ক্লোরোফ্লুরো কার্বন (CFC) ।

  1. সুন্দরবনের একটি আকর্ষণীয় উদ্ভিদের নাম কী ?

Answer : সুন্দরবনের একটি আকর্ষণীয় উদ্ভিদ হল সুন্দরী ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion

  1. নীচের কোনটি মিথোজীবী ব্যাকটেরিয়া ? – a. অ্যাজোটোব্যাকটার b. অ্যানাবিনা c. রাইজোবিয়াম d. স্পাইরুলিনা

Answer :[c] রাইজোবিয়াম

  1. নাইট্ৰিফিকেশনে সাহায্য করে – a. ব্যাসিলাস মাইকয়ডিস b. নাইট্রোব্যাকটার c. অ্যাজোন্টোব্যাকটার d. অ্যাজোলা

Answer :[a] ব্যাসিলাস মাইকয়ডিস

  1. বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ – a. 77.17% b. 20.60% c. 70.17% d. 0.03%

Answer :[a] 77.17%

  1. অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হওয়াকে বলে- a. নাইট্রিফিকেশন b. ডিনাইট্রিফিকেশন c. অ্যামোনিফিকেশন d. সিমবায়োসিস

Answer :[a] নাইট্ৰিফিকেশন

  1. নীচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে ? – a. সিউডোমোনাস b. নাইট্রোব্যাকটার c. নস্টক d. রাইজোবিয়াম

Answer :[a] সিউডোমোনাস

  1. গৌণ দূষক হল – a. PAN b. এরোসল C. CO d. CO2

Answer :[a] PAN

  1. আলোক রাসায়নিক ধোঁয়াশাতে সবসময়ে থাকে – a. মিথেন b. ওজোন c. CO2 d.CO

Answer :[b] ওজোন

  1. মুখ্য বায়ুদূষক হল – a. CO2 b. CO c. N2 d. SO2

Answer :[b] CO

  1. মিনামাটা রোগ প্রথম দেখা যায় – a. জাপানে b. অস্ট্রেলিয়ায় c. ভারতে d. চিনে

Answer :[a] জাপানে

  1. DDT এর সর্বাধিক বায়োম্যাগনিফিকেশন দেখা যায় – a. মানুষে b. শৈবালে c. মাছে d. উদ্ভিদে

Answer :[a] মানুষে

  1. WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা – a. 50 dB b. 55 dB c. 60 dB d. 65 dB

Answer :[d] 65 dB

  1. জীবের ঘনত্ব নিরপেক্ষ বৃদ্ধি হারের লেখচিত্র হল – a. S-আকৃতির b. U-আকৃতির c. দুটোই d. কোনোটিই নয়

Answer :[b] J-আকৃতির

  1. পপুলেশন ঘনত্ব গণনা করা যায় যার সাহায্যে – a. D=S/N b. D=N/s C. D=S/W d. D=w/s

Answer :[b] D = N/S

  1. নীচের কোন রোগে ইনহেলার ব্যবহার করা হয় ? – a. ক্যানসার b. অ্যাজমা C. ব্রংকাইটিস d. AIDS

Answer :[b] আ্যাজমা

  1. নীচের কোনটি ক্যানসার নয় ? – a. সারকোমা b. লিম্ফোমা c. গ্লুকোমা d. কারসিনোমা ।

Answer :[c]গ্লুকোমা

  1. পপুলেশন দিবস হল – a. 11 জুলাই b. 5 মে c. 21 আগস্ট d. 1 ডিসেম্বর

Answer :[a] 11 জুলাই

  1. ভ্যাসিসিন পাওয়া যায় ________ গাছ থেকে। – a. ধুতুরা b. সর্পগন্ধা c. বাসক d. কুচেলা

Answer :[c] বাসক

  1. কোনটি ভারতীয় হটস্পট নয় ? – a. পূর্বহিমালয় b. ইন্দোবাৰ্মা c. পশ্চিমঘাট d. সুন্দরবন

Answer :[d] সুন্দরবন

  1. ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা- a. 13 টি b. 12 টি c. 11 টি d. 10 টি

Answer :[a] 13টি

  1. বাঘকে বিপন্ন প্রাণী হিসাবে গণ্য করা হয় – a. 1968 খ্রিস্টাব্দে b. 1980 খ্রিস্টাব্দে c. 1977 খ্রিস্টাব্দে d. 1990 খ্রিস্টাব্দে

Answer :[a] 1968 খ্রিস্টাব্দ

  1. সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় ? – a. বানর b. রেড পান্ডা c. গন্ডার d. বাঘ

Answer :[b] রেড পান্ডা

  1. আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় – a. 1 জুলাই b. 15 জুলাই c. 20 জুলাই d. 29 জুলাই

Answer :[d] 29 জুলাই

  1. নীচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত ? – a. গির b. বন্দিপুর c. কাজিরাঙা d. জলদাপাড়া

Answer :[d] জলদাপাড়া

  1. কাণহা জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত ? – a. বাঘ b. কুমির c. গন্ডার d. পাখি

Answer :[a] বাঘ

  1. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল – a. অভয়ারণ্য b. জাতীয় পার্ক c. বায়োস্ফিয়ার রিজার্ভ d. সংরক্ষিত বন

Answer :[c] বায়োস্ফিয়ার রিজার্ভ

  1. কুইনাইন কোন রোগের ওষুধ – a. অ্যাজমা b. নিউমোনিয়া c. টাইফয়েড d. ম্যালেরিয়া

Answer :[d] ম্যালেরিয়া

  1. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল – a. অভয়ারণ্য b. জাতীয় পার্ক c. বায়োস্ফিয়ার রিজার্ভ d. সংরক্ষিত বন

Answer :[c] বায়োস্ফিয়ার রিজার্ভ

শূন্যস্থান পূরণ করো : (মান – 1) দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion

  1. বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ _______ Answer :[77.17%]
  2. জীবদেহে প্রোটিনের একটি আবশ্যিক উপাদান _______ ।

Answer :[নাইট্রোজেন]

  1. মাটিতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ ________।

Answer :[0.1-0.5%]

  1. লেগ হিমোগ্লোবিন _______ উদ্ভিদের মূলে থাকে।

Answer :[শিম্বিগোত্রীয়]

  1. _______ পদ্ধতিতে নাইট্ৰাইট নাইট্রেটে পরিণত হয়।

Answer :[নাইট্রেটেশন]

  1. ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনঘটিত যৌগ হল _______ ।

Answer :[NO ও NO2]

  1. অ্যামোনিয়া থেকে নাইট্ৰাইট ও নাইট্রেট তৈরি হওয়াকে বলে _______ ।

Answer :[নাইট্ৰিফিকেশন]

  1. যে সকল পদার্থ পরিবেশ দূষণ ঘটায়, তাদের ________বলে ।

Answer :[দূষক]

  1. শব্দ পরিমাপক একক হল ________ ।

Answer :[ডেসিবেল]

  1. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে _________ গ্যাস উৎপন্ন ।

Answer :[SO2]

  1. ধোঁয়াশার প্রধান উপাদান PAN ও __________ ।

Answer :[O2]

  1. _________হল প্রাকৃতিক বৃক্ক ।

Answer :[জলাভূমি]

  1. CFC হল ________ গ্যাস ।

Answer :[গ্রিনহাউস]

  1. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস হল ___________ ।

Answer :[SO2]

  1. ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল __________ ।

Answer :[ইটাই-ইটাই]

  1. ইউট্রফিকেশন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী _________ ।

Answer :[ইউবার]

  1. একটি প্রাথমিক বায়ুদূষক হল __________ ।

Answer :[কার্বন মনোক্সাইড]

  1. পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল _________ ।

Answer :[0.05 ppm]

  1. বিশ্বের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দেশ হল ________।

Answer :[চিন]

  1. অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় ________।

Answer :[জনবিস্ফোরণ]

  1. জীবের সন্তান উৎপাদনের হারকে ________ বলে ।

Answer :[ফেকানডিটি]

  1. ________একটি তেজস্ক্রিয় গ্যাস ।

Answer :[রেডন]

  1. ক্যানসার সৃষ্টিকারী পদার্থগুলিকে ________বলে Answer :[কারসিনোজেন]
  2. সর্বাধিক জনন ক্ষমতার হারকে তা ________ বলে ।

Answer :[জৈবিক ক্ষমতা]

  1. বর্তমানে ভারতে প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্য সংখ্যা ________ জন ।

Answer :[934]

  1. ক্যানসার শব্দটি ল্যাটিন শব্দ ________ থেকে সৃষ্টি হয়েছে ।

Answer :[ক্যানক্রাম]

  1. বিজ্ঞানী _________ 1980 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেন ।

Answer :[নর্স ম্যাকমানুস]

  1. সমগ্র পৃথিবীতে __________ টি মেগা-ডাইভারসিটির দেশ আছে ।

Answer :[12]

  1. ভারতে ________ হটস্পট আছে ।

Answer :[4টি]

  1. পৃথিবীর মোট স্থলভাগের __________ ভারতে অবস্থিত ।

Answer :[2.4%]

  1. সুন্দরবনের ________ স্থলভাগ ও _________ জলভাগ ।

Answer :[60%, 40%]

  1. 1992 খ্রিস্টাব্দের _________ মে সুন্দরবনকে রামসার হিসেবে
  2. বিশ্বের প্রথম জাতীয় উদ্যান __________ ।

Answer :[Yellow Stone National Park (USA)]

  1. ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা _________ ।

Answer :[1৪টি]

  1. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল _________ ।

Answer :[নীলগিরি]

  1. _________ বৈচিত্র্যকে টার্ন ওভার বৈচিত্র্য বলে ।

Answer :[বিটা]

  1. জলদাপাড়াকে _________ খ্রিস্টাব্দে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় ।

Answer :[2012]

  1. রেড পান্ডা _________ রাজ্যের জাতীয় পশু ।

Answer :[সিকিম]

  1. রেড পান্ডার অপর নাম _________ Answer :[ফায়ার ফক্স]
  2. কলকাতার ফুসফুস বলা হয় _________ কে ।

Answer :[সুন্দরবন]

  1. সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের অপর ব্যাঘ্রপ্রকল্পটি হল _________ ।

Answer :[বক্সা]

নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো : (মান – 1) দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion

  1. প্রোটিনের প্রধান উপাদান হল নাইট্রোজেন। [T]
  2. উদ্ভিদ মূল দ্বারা নাইট্রাইট লবণ শোষণ করে। [F]
  3. স্বাধীনজীবী ব্যাকটেরিয়া দ্বারা বছরে একর প্রতি 40-80 kg নাইট্রোজেন স্থিতিকরণ হয়। [F]
  4. অ্যাজোটোব্যাকটার একটি মিথোজীবী ব্যাকটেরিয়া। [F]
  5. সিউডোমোনাস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। [F]
  6. অধিক নাইট্রোজেন গ্রহণের ফলে শিশুদের ব্লু-বেবি সিনড্রোম দেখা যায়। [T]
  7. প্রতি বছর পৃথিবীতে নাইট্রাস অক্সাইডের পরিমাণ শতকরা 0.5 ভাগ করে বৃদ্ধি পাচ্ছে। [F]
  8. অ্যামোনিফিকেশনের অপর নাম মিনেরালাইজেশন । [T]
  9. বাতাসের নাইট্রোজেনের শতকরা পরিমাণ ৪৪.14%। [F]
  10. হেটেরোসিস্ট কোশ নীলাভ সবুজ শৈবালে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। [T]
  11. গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে N2O এর শতকরা পরিমাণ 16%। [F]
  12. ইউট্রফিকেশনের ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় । [T]
  13. শব্দ পরিমাপের একক হার্জ । [F]
  14. ওজোন স্তর ধ্বংসের কারণ CFC । [T]
  15. প্রধান বায়ুদূষক হল ধোঁয়াশা । [F]
  16. UV রশ্মিকে প্রতিহত করে CO2 গ্যাস । [F]
  17. অ্যাসিড বৃষ্টিতে HCl এর শতকরা পরিমাণ 40% । [F]
  18. ধোঁয়াশা একটি প্রাথমিক দূষক । [F]
  19. SPM একটি গৌণ দূষক । [F]
  20. ধোঁয়াশা হল ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ । [T]
  21. BOD এর একক mg/lit । [T]
  22. রেডন গ্যাসটি ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী । [T]
  23. 8 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস । [F]
  24. বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ । [T]
  25. প্লুরার প্রদাহকে প্লুরিসি বলে । [T]
  26. বর্তমানে মানুষের গেড় আয়ু 70-100 বছর । [T]
  27. 2-4-D হল একটি ক্যানসার সৃষ্টিকারী আগাছানাশক । [T]
  28. ধূমপায়ীদের প্রায় 80-85% ফুসফুসের ক্যানসার হয় । [T]
  29. শব্দের নিরাপদ মাত্রা 60 dB । [T]
  30. ট্যাক্সাস উদ্ভিদ থেকে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধী ঔষধ পাওয়া যায় । [T]
  31. সুন্দরবনের কিস্টোন প্রজাতি হল রয়েল বেঙ্গাল টাইগার । [T]
  32. সুন্দরবনের 60% জলভাগ । [F]
  33. বায়োস্ফিয়ার রিজার্ভ প্রধানত তিনটি অঞ্চলে বিভক্ত । [T]
  34. 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয় । [T]
  35. JFM ভারত সরকারের একটি সংস্থা । [T]
  36. বর্তমানে ভারতে 28টি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে । [T]
  37. ভারত সরকার প্রতিবছরে জুলাই ও ফেব্রুয়ারি মাসে বনমহোৎসব অনুষ্ঠান পালন করে । [T]
  38. পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর একটি অভয়ারণ্য । [F]
  39. ভারতের প্রথম জাতীয় উদ্যান হল হেইলি জাতীয় উদ্যান । [T]
  40. পালামৌ অভয়ারণ্যটি ঝাড়খণ্ডে অবস্থিত । [T]
  41. IUCN রেড ডাটা বুকে ক্যাটেগোরির সংখ্যা ৪টি । [F]
  42. বিষুবরেখার নিকটবর্তী দেশগুলি মেগাবায়োডাইভার সিটির দেশ । [T]
  43. সুন্দরবনে প্রায় 35 প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায় । [T]
  44. মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ পাওয়া যায় । [T]

দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : (মান – 1) দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion

  1. N2O : বিশ্ব উষ্ণায়ণ :: NOx : ________ ।Answer :[ধোঁয়াশা]
  2. অ্যানাবিনা : নীলাভ সবুজ শৈবাল :: অ্যাজোটোব্যাকটর : ________ ।Answer :[স্বাধীনজীবী ব্যাকটেরিয়া]
  3. মুখ্য দূষক : CO :: গৌণ দূষক : _________ ।Answer :[PAN]
  4. ক্যাডমিয়াম : ইটাই-ইটাই :: সিসা : _________ ।Answer :[ডিসলেক্সিয়া]
  5. আমাশয় : প্রোটোজোয়াঘটিত :: রক্ত আমাশয় : __________ ।Answer :[ব্যাকটেরিয়াঘটিত]
  6. গ্রিনহাউস প্রভাব : টিনডাল :: অল্পবৃষ্টি : _________ ।Answer :[রবার্ট অ্যাঙ্গস]
  7. PAN : Peroxy acetyl nitrate : EPA : ________ ।Answer :[Environmental Protection Act]
  8. আখের ছিবড়া : ব্যাগালোসিস :: নিকেল : ________ ।Answer :[বিজিনোসিস]
  9. ইনহেলার : অ্যাজমা :: কেমোথেরাপি : ________ ।Answer :[ক্যানসার]
  10. ভারতের হটস্পট : 4টি :: পৃথিবীর হটস্পট : _________।Answer :[34টি]
  11. ব্ৰঙ্কাইটিস : বাসক :: ক্যানসার : __________।Answer :[ট্যাক্সাস]
  12. রেড পান্ডা : Aliurus fulgens :: কুমির : __________।Answer :[Crocodilas porosus]
  13. জাতীয় উদ্যান : ইনসিটু সংরক্ষণ :: চিড়িয়াখানা :Answer :[এক্সসিটু সংরক্ষণ]
  14. বক্সা : জাতীয় উদ্যান :: সুন্দরবন : __________।Answer :[বায়োস্ফিয়ার রিজার্ভ]

বিসদৃশ শব্দটি বেছে লেখো : (মান – 1) দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion

  1. ব্যাসিলাস মাইকয়ডিস, ব্যাসিলাস ভালগারিস,ব্যাসিলাস মেসেন্টেরিকাস, নাইট্রোকক্কাস।Answer :[নাইট্রোকক্কাস]
  2. অ্যামোনিয়া, ইউরিয়া, BHC, মিথেন ।Answer :[মিথেন]
  3. NO2, CO, CFCS , O2Answer :[O2]
  4. শৈবাল ব্লুম, ইউট্রফিকেশন, হাঁপানি, কলেরা ।Answer :[হাঁপানি]
  5. কলেরা, আমাশয়, হাঁপানি, টাইফয়েড ।Answer :[হাঁপানি]
  6. মিথেন, ছাই, পরাগরেণু, ধূলিকণা ।Answer :[মিথেন]
  7. মণিপুর, মিজোরাম, কেরল, মেঘালয় ।Answer :[কেরল]
  8. কাজিরাঙা, জলদাপাড়া, জিম করবেট, গোরুমারা ।Answer :[জিম করবেট]
  9. জলদাপাড়া, ভরতপুর, কানহা, হাজারিবাগ ।Answer :[কানহা]

অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো : (মান – 1) দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion

  1. নস্টক, অ্যানাবিনা, ওসিলেটোরিয়া, সায়ানো-ব্যাকটেরিয়া।Answer :[সায়ানোব্যাকটেরিয়া]
  2. অলড্রিন, DDT, জৈববিবর্ধন, হেপ্টাক্লোর ।Answer :[জৈববিবর্ধন]
  3. HNO3, অল্পবৃষ্টি, H2SO4, HC।Answer :[অল্পবৃষ্টি]
  4. পরাগরেণু, কয়লাগুঁড়ো,ধুলো, SPMAnswer :[SPM]
  5. পশ্চিমঘাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট ।Answer :[পশ্চিমঘাট]
  6. পূর্বহিমালয়, হটস্পট, সুন্দাল্যান্ড, ইন্দো-বাৰ্মা ।Answer :[হটস্পট]
  7. শব্দদূষণ, বায়ুদূষণ, দূষণ, বায়ুদূষণ ।Answer :[দূষন]

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 2) দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion

  1. ব্রঙ্কাইটিস কী ? এর কারণ কী ?

Answer : ফুসফুসের শ্বাসনালির প্রদাহকে ব্ৰঙ্কাইটিস বলে। ধুমপায়ীদের , ঝালাইকর্মীদের, দমকলকর্মীদের এই রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায়।

বায়ুদূষণ, ধূমপান, শিল্পজাত দূষণ এর মুখ্য কারণ।

  1. রেসারপিন ও কুইনাইনের উৎস ও ব্যবহার লেখো।

রেসারপিন : উৎস : সর্পগন্ধা গাছের মুল।

গুরুত্ব : উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহার হয়।

কুইনাইন ও উৎস : সিঙ্কোনা গাছের ছাল।

গুরুত্ব : ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহার হয়।

  1. হট স্পট (Hot Spot) কাকে বলে ?

Answer : পৃথিবীর যে সব জায়গায় খুব বেশি সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে এবং কোনো না কোনো কারণে তাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে সেই স্থান গুলিকে হট স্পট বলা হয়।

  1. ক্রায়োসংরক্ষণ বলতে কী বোঝায় ?

Answer : যে প্রক্রিয়ায় –196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে উদ্ভিদের পরাগরেণু, বীজ,

শুক্রাণু বা ডিম্বাণু ইত্যাদি সংরক্ষণ করা হয় তাকে ক্রায়োসংরক্ষণ বা Cryopreservation বলে।

  1. নাইট্রোজেন চক্র কাকে বলে ?

Answer : যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে ও সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়, তাকে নাইট্রোজেন চক্র বলে।

  1. এমন দুটি নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদের নাম করো যারা শিম্বিগোত্রীয় নয় ।

Answer : ঝাউ ও পাইন নামক অশিম্বিগোত্রীয় উদ্ভিদ হল নাইট্রোজেন স্থিতিকারী ।

  1. নাইট্ৰিফিকেশন কাকে বলে ?

Answer : যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ায় মৃত্তিকাস্থ অ্যামোনিয়া প্রথমে নাইট্ৰাইট (NO­2) এবং পরে নাইট্রেট (NO3) যৌগে পরিণত হয়, তাকে নাইট্ৰিফিকেশন বলে ।

  1. ডিনাইট্ৰিফিকেশন কাকে বলে ?

Answer : যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী কিছু জীবাণু মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ ভেঙে নাইট্রোজেন মুক্ত করে, তাকে ডিনাইট্ৰিফিকেশন বলে ।

  1. ধোঁয়াশা কাকে বলে ?

Answer : নানারকমের রাসায়নিক বাস্প এবং ধোঁয়ার সাহায্যে কুয়াশা কখনো কখনো ভারী ও কালো হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে ধোঁয়াশা বলে ।

  1. বায়ুদূষণ নিয়ন্ত্রণকারী দুটো যন্ত্রের নাম করো ।

Answer : বায়ুদূষণ নিয়ন্ত্রণকারী দুটো যন্ত্র ক্যাটালাইটিক কনভারটার ও ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ।

  1. শৈবাল ব্লুম কী ?

Answer : ইউট্রফিকেশনের ফলে শৈবালের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে শৈবালের পচন ঘটে এবং জল দূষিত হয় , একে শৈবাল ব্লুম বলে ।

  1. মাস্কিং কাকে বলে ?

Answer : অনেক সময় জেট বিমানের শব্দ, মাইকের শব্দ প্রভৃতি শব্দ শ্ৰবণে বাধা সৃষ্টি করে, একে শব্দের মাস্কিং বলে।

  1. মৃত্তিকা দূষণ কাকে বলে ?

Answer : পৃথিবীপৃষ্ঠে নানাপ্রকার অবাঞ্ছিত দূষক পদার্থ আসার ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় যাতে মাটির জীবদের জীবনধারণ বিঘ্নিত হয়, তাকে মৃত্তিকা দূষণ বলে ।

  1. কয়েকটি জলজ সম্পদের উদাহরণ দাও ।

Answer : মাছ, শামুক, ঝিনুক হল জলজ সম্পদ ।

  1. অম্লবৃষ্টি কি ?

Answer : তুষার, শিশির ও বৃষ্টির জলের সঙ্গে মিশ্রিত হয়ে বাতাসে ভাসমান H2SO4, HNO3, HCL প্রভৃতি রাসায়নিক পদার্থ পৃথিবীর বুকে পতিত হওয়ার ঘটনাকে অল্পবৃষ্টি বলে ।

  1. দুটি সজীব দূষকের নাম করো ।

Answer : দুটি সজীব মৃত্তিকা দূষক হল কৃমি ও ভাইরাস ।

  1. জন্মহার ও মৃত্যুহারের গাণিতিক রূপ লেখো ।

Answer :জন্মহারের সূত্র N = 

[ N= জন্মহার, nD = নবজাতকের মোট সংখ্যা, t = সময় ]

মৃত্যুহারের সূত্র M = Answer :[M= মৃত্যুহার, mD = মৃতের মোট সংখ্যা, t = সময়।

  1. পপুলেশন পিরামিড কয় প্রকার ও কী কী ।

Answer :পপুলেশন পিরামিড তিনপ্রকার, যথা-(৮) প্রশস্ত ভূমিযুক্ত পিরামিড, () ঘণ্টাকৃতি পিরামিড, (i) কলাসাকৃতি পিরামিড ।

  1. পপুলেশন বৃদ্ধির গাণিতিক সূত্রটি লেখো ।

Answer :Nt = N0 +

[(B + 1) – (D + E)]

[ Nt = পপুলেশন বৃদ্ধি, N0 = পপুলেশনের আকার, B = জন্মহার ৷ = অভিবাসন, D = মৃত্যুহার, E = প্রবাসন]

  1. আঙ্কোভাইরাস ও জেরোডার্মা পিগমেনটোসা ।

Answer :ক্যানসার সৃষ্টিকারী ভাইরাসকে অঙ্কোভাইরাস বলে । যে রশ্মির প্রভাবে ত্বকে যে ক্যানসার রোগ দেখা যায় তাকে জেরোডার্মা পিগমেনটোসা বলে।

  1. ক্যানসারের লক্ষণ লেখো।

Answer :ক্যানসারের কয়েকটি লক্ষণ হল—গ্রন্থির স্ফীতি, লসিকা গ্রন্থির স্ফীতি, WBC-এর সংখ্যা বৃদ্ধি, গলা ধরা না কমা, গলায় ও মুখে স্থায়ী যা, যে-কোনো থানে অত্যধিক রক্ত ক্ষরণ প্রভৃতি ।

  1. রেসারপিন ও কুইনাইন কোথা থেকে পাওয়া যায় ?

Answer : সর্পগন্ধার মূল থেকে রেসারপিন ও সিঙ্কোনা বা কুচেলা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় ।

  1. অভয়ারণ্য কাকে বলে ? উদাহরণ দাও ।

Answer : যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে, তাকে অভয়ারণ্য বলে । যেমন- পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি, কর্ণাটকের বন্দিপুর ।

  1. হটস্পটের দুটি শর্ত লেখো ।

Answer : (i) অঞ্চলটিতে জীবকূলের সংখ্যাধিক্য থাকতে হবে । (ii) বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণী এন্ডেমিক এবং বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে ।

  1. রেসারপিন ও ডাটুরিন থেকে কোন কোন রোগের ঔষধ তৈরি হয় ?

Answer : রেসারপিন থেকে উচ্চরক্তচাপের এবং ডাটুরিন থেকে হাঁপানির ঔষধ তৈরি হয় ।

  1. দুটি বিপন্ন স্তন্যপায়ী প্রাণী উদাহরণ দাও ।

Answer : দুটি বিপন্ন স্তন্যপায়ী প্রাণী হল এশিয়ান সিংহ ও রেড পান্ডা ।

  1. ইন-সিটু সংরক্ষণের দুটো উদাহরণ দাও ।

Answer : ইন-সিটু সংরক্ষণের দুটো উদাহরণ হল জাতীয় উদ্যান, অভয়ারণ্য ।

  1. দুটি কুমির প্রকল্পের নাম করো ।

Answer : দুটি কুমির প্রকল্প হল ওড়িশার টিকেরপাড়া ও নন্দনকানন ।

  1. দুটি বিপন্ন সরীসৃপের নাম করো ।

Answer : দুটি বিপন্ন সরীসৃপ হল ঘড়িয়াল, সামুদ্রিক কচ্ছপ ।

  1. পশ্চিমবঙ্গে দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম করো ।

Answer : পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বক্সায় ব্যাঘ্র সংরক্ষণ হয় ।

  1. দুটি বিপন্ন প্রাণী প্রজাতির উদাহরণ দাও ।

Answer : এক শৃঙ্গ গন্ডার, এশিয়ার সিংহ ।

Comments

Popular posts from this blog

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন WBBSE Class 10th Life Science Suggestion

  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন WBBSE Class 10th Life Science Suggestion জীবনের প্রবাহমানতা (অধ্যায়-২) এক কথায় উত্তর দাও : (মান – 1) দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবনের প্রবাহমানতা (অধ্যায়-২) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion কোন প্রক্রিয়ায় জনিতৃ কোশ থেকে অপত্য কোশ সৃষ্টি হয় ? Answer : কোশ বিভাজন প্রক্রিয়ায় । DNA-এর পুরো নাম কী ? Answer : ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড । ক্রোমোজোম কখন এবং কোথা থেকে সৃষ্টি হয় ? Answer : কোশ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় । RNA কোথায় জিনরূপে কাজ করে ? Answer : ভাইরাসে RNA জিন রূপে কাজ করে । জিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো । Answer : জিন মুখ্যত DNA দিয়ে গঠিত । 46 টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম ক-টি ? Answer : 44 টি। স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয় ? Answer : স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোমকে ‘XX’ রূপে প্রকাশ করা হয় । মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন ? Answer : ‘V’ আকৃতির । নিউক্লিওহিস্টোন কী ? Answer : হিস্টোন DNA-র সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওহিস্টোন গঠন করে । কোন অঙ্গাণু থেকে প্রাণীকোশ বি...

মাধ্যমিক গ্যাসের চাপ 2026। সুজয় গুছাইত। ভৌত্যবিজ্ঞান।

🔹 অংশ–A : বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক কোন সূত্রে প্রকাশ পায়? ক) চার্লসের সূত্র খ) বয়েলের সূত্র গ) গে-লুসাকের সূত্র ঘ) অ্যাভোগাড্রোর সূত্র আদর্শ গ্যাস সমীকরণ হলো— ক) PV = RT খ) PV = nRT গ) P = nRT ঘ) V = nRT কোন গ্যাসটি আদর্শ গ্যাসের নিকটতম আচরণ করে? ক) CO₂ খ) NH₃ গ) H₂ ঘ) SO₂ স্থির আয়তনে গ্যাসের চাপ তাপমাত্রার সমানুপাতিক—এটি কার সূত্র? ক) বয়েল খ) চার্লস গ) গে-লুসাক ঘ) অ্যাভোগাড্রো 0°C ও 1 atm চাপে গ্যাসের আয়তনকে কী বলা হয়? ক) NTP খ) RTP গ) STP ঘ) ATP 🔹 অংশ–B : অতি সংক্ষিপ্ত প্রশ্ন (1 নম্বর) আদর্শ গ্যাস কী? STP বলতে কী বোঝায়? গ্যাসের গতিতত্ত্ব কী নিয়ে আলোচনা করে? গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কেমন? গ্যাসে চাপ কীভাবে সৃষ্টি হয়? 🔹 অংশ–C : সংক্ষিপ্ত প্রশ্ন (2–3 নম্বর) বয়েলের সূত্রটি লেখো ও একটি প্রয়োগ লেখো। চার্লসের সূত্রটি গাণিতিক রূপে প্রকাশ করো। বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না? গ্যাসের চাপ তাপমাত্রা বাড়ালে কেন বৃদ্ধি পায়—ব্যাখ্যা করো। আদর্শ গ্যাস সমীকরণটি লেখো এবং প্রতিটি রাশির অর্থ লেখো। 🔹 অংশ–D : সংখ্যাত্...

দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান(chapter4-7)

  আলো (অধ্যায়-৫) শূন্যস্থান পূরণ করো: (মান – 1) দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান – আলো (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion দীর্ঘদৃষ্টি ত্রুটিযুক্ত চোখে________ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহারকরে ত্রুটিমুক্ত করা হয়। Answer :[ধনাত্মক] 2.লেন্সের দুটি বক্রতা কেন্দ্রের সংযোগী সরলরেখাকে লেন্সটির________ বলে। Answer :[বক্রতা কেন্দ্র] দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদতলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর  প্রতিসরণ হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা________ । Answer :[ধ্রুবক] যে লেন্সের মধ্যভাগ মোটা ও দুই দিক ক্রমশ সরু তাকে________ লেন্স বলে। Answer :[উত্তল] উত্তল লেন্সে বস্তু অসীমে থাকলে, প্রতিবিম্ব________ অবস্থান করে। Answer :[ফোকাসে] সত্য বা মিথ্যা নির্বাচন করো: (মান – 1) দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান – আলো (অধ্যায়-৫) সাজেশন | WBBSE Class 10th Physical Science Suggestion সুস্থ মানুষের চোখের দূর বিন্দুর অবস্থান 100 cm [F] উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে  =  [F] প্রিজমের যে-কোনো প্রান্তরেখার বিপরীত তলকে প্রিজমের ভূমি বলে। [T] স্বল্পসৃষ্টি ত্রুটি যুক্ত চোখে ঋণাত্...